বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা তিন প্রশ্ন সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রে-ব্যান স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের অভিযোগ, মেটার কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি দূরপাল্লার বাসে ৮ ও সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হুতিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন বাকৃবি অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম

নারী-শিশুদের ঢাল করে বিএসএফের ‘পুশইন’ কৌশল, ব্যর্থ করল বিজিবি

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৪:২৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৪:২৪:২৫ অপরাহ্ন
নারী-শিশুদের ঢাল করে বিএসএফের ‘পুশইন’ কৌশল, ব্যর্থ করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার বা ‘পুশইন’ চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে তারা।
 
​বুধবার (২৪ জুন) বিজিবি ও স্থানীয় বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যে জানা যায়, গত ১৬ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অন্তত চার দফায় এই অনুপ্রবেশের অপচেষ্টা চালানো হয়েছে।
 
​অনুপ্রবেশ সফল করতে বিএসএফ নানা রকম কৌশল অবলম্বন করছে। বিশেষ করে নজরদারি এড়াতে গভীর রাত, ভোরবেলা কিংবা বৈরী আবহাওয়াকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে।
 
​স্থলপথে কড়া পাহারার কারণে রুট পরিবর্তন করে নদীপথকেও বেছে নিচ্ছে বিএসএফ। অর্থের বিনিময়ে স্থানীয় কিছু অসাধু মাঝি ও দালালের সহায়তায় রোকনপুর নদী সীমান্ত দিয়ে নৌকায় করে মানুষ পাঠানোর অপচেষ্টা চালানো হয়।
 
​বিজিবির কঠোর অবস্থান শিথিল করতে বিএসএফের আরেকটি বড় কৌশল হলো অনুপ্রবেশকারীদের দলে নারী ও শিশুদের আধিক্য রাখা। মূলত বাংলাদেশের ওপর একধরনের মানবিক চাপ তৈরি করতেই এই ফাঁদ পাতা হয়।
 
​এমনকি শূন্যরেখায় বাধা পেয়ে বিএসএফ বিভিন্ন পোস্টে সদস্য সংখ্যা বাড়িয়ে শক্তি প্রদর্শনেরও চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয়দের অনড় অবস্থানের কারণে তাদের এসব মনস্তাত্ত্বিক কৌশল হালে পানি পায়নি।
 
​ঘটনার বিবরণে জানা যায়, গত ৪ জুন ভোররাতে ঝড়-বৃষ্টির মধ্যে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়। শূন্যরেখায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর বিজিবি ও জনতার বাধায় পরদিন তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
 
​একইভাবে ১২ জুন রাতে রোকনপুর নদীপথে ১৫ জন এবং ১৫ জুন রাতে নৌকাযোগে এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় রক্ষীরা। সবশেষ গত ২০ জুন ভোরে শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে লাঠিসোঁটা হাতে রুখে দাঁড়ায় গ্রামবাসী।
 
​এদিকে, ১৫ জুনের অনুপ্রবেশের ঘটনায় সহায়তার অভিযোগে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে স্থানীয় চার দালালসহ সাতজনকে আটক করেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
​সার্বিক বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে কোনোভাবেই পুশইন হতে দেওয়া হবে না। বিএসএফের যেকোনো কৌশল নস্যাৎ করতে বিজিবি পেশাদারত্বের সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে।
 
​অন্যদিকে, ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, তাদের আওতাধীন এলাকায় তিনবার পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফের প্রতিটি চেষ্টাই সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস

বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস