মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেম্বার থেকে এমপি: সংসদে নিজের রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর ফেসবুকে ভিডিও ভাইরাল: প্রধানমন্ত্রীর উপহার পেল নন্দীগ্রামের রকিবুল পরিবার ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার কারণ জানাল ভারত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ‘আয়নাঘরে’ ইলেকট্রিক শক দেওয়ার দাবি এমপির জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৪ শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল অবসরের হতাশা থেকে বিশ্বকাপের চূড়ায়: রেকর্ডবুকে মেসির নতুন ইতিহাস সাভারের চিড়িয়াখানা ছাড়ল সেই আলোচিত মহিষ ‘ট্রাম্প’ ফ্যাসিবাদের পুনরুত্থান আর কোনোভাবেই সম্ভব নয়: রিজভী বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান ড্রাগনের ছায়ায় দক্ষিণ এশিয়া: চীনের প্রভাব, সুযোগ ও কৌশলগত ভারসাম্যের রাজনীতি চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার ৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র ‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার

ফেসবুকে ভিডিও ভাইরাল: প্রধানমন্ত্রীর উপহার পেল নন্দীগ্রামের রকিবুল পরিবার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৩২:৪৪ অপরাহ্ন
ফেসবুকে ভিডিও ভাইরাল: প্রধানমন্ত্রীর উপহার পেল নন্দীগ্রামের রকিবুল পরিবার

দীর্ঘদিন ধরে খাবার পানির তীব্র সংকটে ভোগা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক দরিদ্র দম্পতি অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার ও সহায়তা পেয়েছেন। এর ফলে পরিবারটির সুপেয় পানির দীর্ঘদিনের ভোগান্তি দূর হতে যাচ্ছে।
 

মঙ্গলবার (২৩ জুন) যুবদলের মানবিক কর্মকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 

খোঁজ নিয়ে জানা যায়, অর্থের অভাবে একটি টিউবওয়েল বসাতে পারছিলেন না নন্দীগ্রামের রণবাঘা বাজার এলাকার দরিদ্র যুবদল কর্মী রকিবুল ইসলাম (যিনি রফিকুল নামেও পরিচিত) ও তাঁর স্ত্রী শারমিন খাতুন। বাধ্য হয়ে পানির জন্য তাঁদের ছুটতে হতো প্রতিবেশীদের বাড়িতে। একপর্যায়ে বিরক্ত হয়ে প্রতিবেশীরাও মুখ ফিরিয়ে নেন।
 

সম্প্রতি এই দম্পতির অসহায়ত্বের বিষয়টি নজরে আসে স্থানীয় যুবদল নেতাদের। গত সোমবার পরিবারটির খোঁজখবর নিতে যান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।
 

এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া স্থায়ীভাবে টিউবওয়েল স্থাপন না হওয়া পর্যন্ত তাদের পানির বিকল্প ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।
 

প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রকিবুলের স্ত্রী শারমিন। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই তাদের এই কষ্ট দূর হচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য নেই, তারাই কেবল বোঝে একটি টিউবওয়েল পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
 

এদিকে বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নিচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংস্থাটির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় ওই পরিবারকে একটি টিউবওয়েল এবং টুইনপিট ল্যাট্রিন বরাদ্দের বিষয়ে আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেম্বার থেকে এমপি: সংসদে নিজের রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর

মেম্বার থেকে এমপি: সংসদে নিজের রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর