সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল সাংসদ গাজী নজরুলের পদ থাকবে কি না, যা বললেন ইসি সচিব ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের তিন লাখ টাকার জন্য বন্ধুকে খুন, লাশ গুম করে পরিবারের সঙ্গেই থানায় যান মাসুম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের দেওয়া বিতর্কিত সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী পাবনায় শিশু কলি হত্যা: আসামির বাড়িতে তৃতীয় দিনেও ভাঙচুর সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা, ১৯ দিনে এল ১৮৭ কোটি ডলার স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১২:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১২:২৯:২৪ অপরাহ্ন
রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বিজিবি ও সেনাবাহিনী।
 

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
 

এ সময় তিনি বলেন, আজ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এর পাশাপাশি বর্তমানে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে পুলিশের কড়া নজরদারি রয়েছে।
 

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
 

এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি উল্লেখ করে এস এন নজরুল ইসলাম বলেন, আশা করা যায়, সামনের সময়গুলোতেও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না।
 

ঢাকাবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল

একসঙ্গে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি, যা বলছে দল