মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৪ শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল অবসরের হতাশা থেকে বিশ্বকাপের চূড়ায়: রেকর্ডবুকে মেসির নতুন ইতিহাস সাভারের চিড়িয়াখানা ছাড়ল সেই আলোচিত মহিষ ‘ট্রাম্প’ ফ্যাসিবাদের পুনরুত্থান আর কোনোভাবেই সম্ভব নয়: রিজভী বাংলাদেশের শিক্ষার্থীদের এক হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান ড্রাগনের ছায়ায় দক্ষিণ এশিয়া: চীনের প্রভাব, সুযোগ ও কৌশলগত ভারসাম্যের রাজনীতি চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার ৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র ‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার স্কয়ার গ্রুপে ‘অফিসার’ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১২:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১২:২৯:২৪ অপরাহ্ন
রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম: রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বিজিবি ও সেনাবাহিনী।
 

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
 

এ সময় তিনি বলেন, আজ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এর পাশাপাশি বর্তমানে পবিত্র মহররম মাসও চলছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে পুলিশের কড়া নজরদারি রয়েছে।
 

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
 

এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি উল্লেখ করে এস এন নজরুল ইসলাম বলেন, আশা করা যায়, সামনের সময়গুলোতেও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে না।
 

ঢাকাবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৪ শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা: ঢাবির ৪ শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত