শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শিশুরা বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’, খুলনায় প্রধানমন্ত্রী ফ্রান্সে ফের বিক্ষোভ-ধর্মঘট, ম্যাক্রোঁ সরকারের ওপর বাড়ছে চাপ বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ৪ ভারতীয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউপি নির্বাচন: নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পুলিশের হাত থেকে বাঁচতে সিলিংয়ে লুকিয়ে, শেষ রক্ষা হলো না মারুফের নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, বড় চাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শেষ, চলছে ফল গণনা মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, আছে নতুন মুখ ছাত্রদলের দুই পক্ষের বিরোধে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১২:২১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১২:২১:৪২ অপরাহ্ন
বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবনের শঙ্কায় নিম্নাঞ্চল

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে নীলফামারীতে হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। পানির তীব্র চাপ সামলাতে এরই মধ্যে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে যেকোনো সময় নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ বন্যা পরিস্থিতির খবর জানানো হয়েছে।
 

সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ মাপা হয়েছে ৫২ দশমিক ৫ সেন্টিমিটার। এই মাত্রা বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
 

এর আগে একই দিন ভোর ৬টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার আরও কাছাকাছি চলে এসেছিল। তখন পানি মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
 

পানি দ্রুত বাড়তে থাকায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
 

বিশেষ করে ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
 

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা আনারুল ইসলাম নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বলেন, যেভাবে পানি বাড়ছে, তাতে যেকোনো মুহূর্তে তাদের এলাকা তলিয়ে যেতে পারে। চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন তারা।
 

সার্বিক পরিস্থিতি নিয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা