সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo গাইবান্ধায় শিবির নেতা খুন, যুবদল নেতা বহিষ্কার ৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র ‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার স্কয়ার গ্রুপে ‘অফিসার’ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে ৫৪ বাংলাদেশির মৃত্যু নবম পে-স্কেল: জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন পাবেন কবে? আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান ওমানে সমুদ্রে গোসল করতে নেমে প্রবাসী বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল

৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:১০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:১০:২১ অপরাহ্ন
৯২ বছরের আক্ষেপ ঘুচল, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর

এবারের বিশ্বকাপে দারুণ চমক দেখাল মিসর। নিউজিল্যান্ডকে হারিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে মোহামেদ সালাহর দল। এই দুর্দান্ত জয়ে 'জি' গ্রুপের শীর্ষেও উঠে এসেছে তারা।
 

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে মিসরের ইতিহাস গড়া এই রোমাঞ্চকর জয়ের খবর জানা গেছে।
 

ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য মোটেও সুখকর ছিল না। মাত্র ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে নিউজিল্যান্ডকে লিড এনে দেন ফিন সারম্যান।
 

প্রথমার্ধে এই লিড ধরে রেখেই বিরতিতে যায় কিউইরা। বিশ্বকাপে আগে কখনো জয়ের স্বাদ না পাওয়া নিউজিল্যান্ড তখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ছিল।
 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরো হিসাবনিকাশ বদলে দেয় মিসর। মোস্তফা জিকোর শট কিউই গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বে ঠেকিয়ে দিলেও তা তার হাতে লেগেই জালে জড়ায়, ফলে ১-১ সমতায় ফেরে ম্যাচ।
 

এরপরই জ্বলে ওঠেন মিসরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। শুরু থেকে কড়া পাহারায় থাকা এই ফরোয়ার্ড বক্সের ভেতর জিকোর বাড়ানো বল পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।
 

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড। তবে তাদের সব আক্রমণ দৃঢ়তার সঙ্গে রুখে দেয় মিসরের রক্ষণভাগ।
 

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন মাহমুদ হাসান ত্রেজেগে। মাঠে ঢোকার মাত্র দুই মিনিটের মাথায় দারুণ এক গোলে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।
 

এই জয়ে শুধু পূর্ণ তিন পয়েন্টই নয়, দীর্ঘ ৯২ বছরের আক্ষেপও ঘুচিয়েছে মিসর। ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করার পর বিশ্বমঞ্চে এই প্রথম এক ম্যাচে একাধিক গোলের দেখা পেল দলটি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo

চুয়েটের আবাসিক হলে খসে পড়ল চলন্ত সিলিং ফ্যানo