বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের খুনি হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে দেশের জন্য জীবন দিলেন জসিম, অথচ আজ আশ্রয়হীন তার পরিবার জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন সাতক্ষীরায় সম্মাননা অনুষ্ঠান: মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ বিএনপি-জামায়াত নেতাদের বর্জন দেশে আসেন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর ফ্যাসিবাদের ঠাঁই শিক্ষাঙ্গনে হবে না: জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভায় এমপি বাবুল জুলাই জাদুঘর গড়া ছিল ‘যুদ্ধের মতো’: ফারুকী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের দাম থাকছে ভিন্ন আজ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়ম: গোয়ালন্দে সাবেক ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘোষণা, কড়া নজর রাখছে সরকার ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল রেকর্ডসংখ্যক মানুষের ইসরায়েল ত্যাগ, নতুন উদ্বেগে তেল আবিব

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১১:৪৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১১:৪৭:২৪ পূর্বাহ্ন
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
 

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠক শেষে এই আশাবাদের কথা জানা যায়।
 

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সস্ত্রীক মালয়েশিয়া সফরে গিয়ে উষ্ণ আতিথেয়তার জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার গঠনের পর প্রথম বিদেশি নেতা হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীই তাকে ফোন করে অভিনন্দন ও সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
 

বৈঠকে দুই নেতা বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, হালাল শিল্প, জনশক্তি ও ডিজিটাল অর্থনীতিসহ বেশ কয়েকটি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। এছাড়া যৌথ কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের আলোচনার মাধ্যমে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের মালয়েশিয়া সফরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ওই ঐতিহাসিক সফরগুলোই মূলত দুই দেশের বর্তমান রাজনৈতিক ও শ্রম সম্পর্কের শক্ত ভিত্তি তৈরি করেছিল।
 

আলোচনায় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও পেশাজীবীদের দুই দেশের সেতুবন্ধন হিসেবে আখ্যা দেন তারেক রহমান। তিনি সে দেশের শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়ে জোর দাবি জানান।
 

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। বর্তমান সরকারের মূল লক্ষ্য এখন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। তাই মালয়েশিয়ার ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
 

আঞ্চলিক জোট আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার সহায়তা চান তিনি। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখায় দেশটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
 

এ সফরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

সবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস