বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। মূলত স্থানীয় প্রতিমন্ত্রীর সন্তানদের নামের সঙ্গে আংশিক মিল থাকায় সৃষ্ট বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নিজস্ব নির্দেশনার আলোকেই ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে এবার স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিও বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।
 

এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে দ্রুতই আবারও গণশুনানির আয়োজন করবে জেলা প্রশাসন। সর্বসম্মতভাবে চূড়ান্ত নাম নির্ধারণের পর তা যথাযথ আইনি বিধি মেনে গেজেট আকারে প্রকাশ করা হবে।
 

সম্প্রতি মোকামতলায় নবগঠিত এই দুই ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে অনেকটাই মিলে যায়। আর এ বিষয়টি নিয়েই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
 

সংশ্লিষ্টরা জানান, বিষয়টি প্রকাশ্যে আসার পর খোদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমও চরম বিব্রতবোধ করেন। নামকরণের বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচার না হয়, সেজন্য তিনি নিজেই ডিসিকে নাম পরিবর্তনের অনুরোধ জানান। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে নাম বদলের আনুষ্ঠানিক এই পদক্ষেপ নেওয়া হলো।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি

বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলেম মাওলানা হানিফ জালান্ধরি