শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র ‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও কাতার লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার স্কয়ার গ্রুপে ‘অফিসার’ পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে ৫৪ বাংলাদেশির মৃত্যু নবম পে-স্কেল: জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বাড়তি বেতন পাবেন কবে? আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান ওমানে সমুদ্রে গোসল করতে নেমে প্রবাসী বাংলাদেশির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা অবশেষে যুক্তরাষ্ট্রে ছেলের বিশ্বকাপ ম্যাচ দেখতে যাচ্ছেন ভোজিনহার মা সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন পরীমনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে গুরুদণ্ড, চাকরি খোয়ালেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন পুলিশের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা হাওয়া, কোতোয়ালির ওসি প্রত্যাহার প্রবাসীদের জন্য কাতারের কড়া নিয়ম, আকামা বাতিলের পর থাকার সময় কমল

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৬:৪৮ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামের দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। মূলত স্থানীয় প্রতিমন্ত্রীর সন্তানদের নামের সঙ্গে আংশিক মিল থাকায় সৃষ্ট বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নিজস্ব নির্দেশনার আলোকেই ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে এবার স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিও বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।
 

এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে দ্রুতই আবারও গণশুনানির আয়োজন করবে জেলা প্রশাসন। সর্বসম্মতভাবে চূড়ান্ত নাম নির্ধারণের পর তা যথাযথ আইনি বিধি মেনে গেজেট আকারে প্রকাশ করা হবে।
 

সম্প্রতি মোকামতলায় নবগঠিত এই দুই ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে অনেকটাই মিলে যায়। আর এ বিষয়টি নিয়েই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
 

সংশ্লিষ্টরা জানান, বিষয়টি প্রকাশ্যে আসার পর খোদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমও চরম বিব্রতবোধ করেন। নামকরণের বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচার না হয়, সেজন্য তিনি নিজেই ডিসিকে নাম পরিবর্তনের অনুরোধ জানান। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে নাম বদলের আনুষ্ঠানিক এই পদক্ষেপ নেওয়া হলো।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার