মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার

নড়াইল সদর উপজেলার একটি গ্রামে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। বিয়ের গেটে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের আপন চাচার (কাকা) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার মুশুড়ি গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানা গেছে।
 

নিহত ওই ব্যক্তির নাম নকুল মল্লিক (৫২)। তিনি মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নকুল মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বরপক্ষ বাড়িতে পৌঁছানোর পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই।
 

সেখানে অন্য আত্মীয়স্বজনের সঙ্গে উপস্থিত ছিলেন কনের কাকা নকুল মল্লিকও। হঠাৎ অসাবধানতাবশত বিয়ের গেটের পাশে থাকা বিদ্যুতের তারে তার স্পর্শ লাগে।
 

এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। চোখের সামনে এমন দুর্ঘটনা ঘটলে পুরো বিয়ের আসরজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
 

গুরুতর অবস্থায় স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানী বিশ্বাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নকুল মল্লিকের মৃত্যু হয়েছে।
 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান