শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন
বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের চাচার

নড়াইল সদর উপজেলার একটি গ্রামে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। বিয়ের গেটে বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের আপন চাচার (কাকা) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার মুশুড়ি গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানা গেছে।
 

নিহত ওই ব্যক্তির নাম নকুল মল্লিক (৫২)। তিনি মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নকুল মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। বরপক্ষ বাড়িতে পৌঁছানোর পর গেটের সামনে আনন্দঘন পরিবেশে বরকে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই।
 

সেখানে অন্য আত্মীয়স্বজনের সঙ্গে উপস্থিত ছিলেন কনের কাকা নকুল মল্লিকও। হঠাৎ অসাবধানতাবশত বিয়ের গেটের পাশে থাকা বিদ্যুতের তারে তার স্পর্শ লাগে।
 

এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। চোখের সামনে এমন দুর্ঘটনা ঘটলে পুরো বিয়ের আসরজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
 

গুরুতর অবস্থায় স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানী বিশ্বাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নকুল মল্লিকের মৃত্যু হয়েছে।
 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান