মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল রেকর্ডসংখ্যক মানুষের ইসরায়েল ত্যাগ, নতুন উদ্বেগে তেল আবিব সাভারে মেয়াদ শেষের আগেই এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ, হাইকোর্টের স্থগিতাদেশ ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিনটি আমাদের মুক্তির প্রতীক — সাইদুর রহমান লিটল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের সমাবেশ পাকিস্তানে আল-জাজিরার সম্প্রচার ‘নিষিদ্ধ’ চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী পপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, নিহত ১ দেশজুড়ে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু: ১৫ টাকায় চাল পাচ্ছেন ৫৫ লাখ মানুষ জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪১:৫৩ পূর্বাহ্ন
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল স্কুলছাত্র

ময়মনসিংহের গফরগাঁওয়ে কাঁচা বাঁশে ঝোলানো ব্রাজিলের একটি হেলে পড়া পতাকা সোজা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. মাহিম শেখ (১৪)।
 

শুক্রবার (১৯ জুন) পড়ন্ত বিকেলে উপজেলার পাগলা থানা এলাকার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।
 

নিহত মাহিম ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে। সে স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
 

জানা যায়, কয়েকদিন আগে একটি কাঁচা বাঁশ দিয়ে বাড়ির আঙিনায় ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল মাহিম। কিছুদিন পর বাতাসের কারণে সেই বাঁশটি একপাশে হেলে পড়ে।
 

বিকেলে সেই হেলে পড়া বাঁশটি সোজা করতে যায় ওই কিশোর। এ সময় অসাবধানতাবশত বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায়।
 

এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মাহিম। পরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 

সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল

ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় মুজিব, ফজিলাতুন্নেছা ও আজমের প্রতিকৃতি ভাঙল ছাত্রদল