শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি নিরাপত্তা পাবে না: ইব্রাহিম রেজায়ি ইরানে সরকার পতনচেষ্টা ব্যর্থ: মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত যুক্তরাজ্যে সামাজিক মাধ্যমে ‘কারফিউ’: ৮৫ শতাংশ কিশোর-কিশোরীই মানতে নারাজ ফেসবুকে যুক্ত হলো বিকাশ র‍্যাবের হাতে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া থাইল্যান্ডে স্কুলে ছাত্রের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ নিহত ২ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট পটুয়াখালীতে দুই পোষা কুকুরকে পিটিয়ে হত্যা: দুজনের ২০ হাজার টাকা জরিমানা নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ব্রেস্টফিডিং কর্নারের উদ্বোধন তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের খুনি হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, বের হয়ে গেলেন লাইভ থেকে দেশের জন্য জীবন দিলেন জসিম, অথচ আজ আশ্রয়হীন তার পরিবার জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন সাতক্ষীরায় সম্মাননা অনুষ্ঠান: মঞ্চে না ডাকায় ক্ষুব্ধ বিএনপি-জামায়াত নেতাদের বর্জন দেশে আসেন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’: চরমোনাই পীর ফ্যাসিবাদের ঠাঁই শিক্ষাঙ্গনে হবে না: জাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভায় এমপি বাবুল

‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৪০:০২ পূর্বাহ্ন
‘যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ’, গভীর উদ্বেগ ওবামার

ইরান যুদ্ধ শুরুর আগের চেয়েও যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও বেশি শোচনীয় ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান অবস্থা নিয়ে এমন গভীর উদ্বেগ প্রকাশ করেন।
 

শুক্রবার (১৯ জুন) শিকাগোতে ওবামা প্রেসিডেনসিয়াল সেন্টারের উদ্বোধনের আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 

সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, এই যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সামরিক বাহিনীর ওপরও চরম চাপ সৃষ্টি হয়েছে, কিন্তু দিনশেষে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি একেবারেই শূন্য।
 

সাবেক এই ডেমোক্র্যাট নেতা বলেন, "আমরা মূলত যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছি। বরং বাস্তব অর্থে বলতে গেলে, এখনকার অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ।"
 

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়েও কথা বলেন সাবেক এই প্রেসিডেন্ট। এ সময় ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) বাতিলের কড়া সমালোচনা করেন তিনি।
 

ওবামার মতে, ওই চুক্তির শর্ত অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত ছিল। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলেই তেহরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ পেয়ে যায়।
 

অন্যদিকে, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যে, তাদের নেওয়া শান্তি পরিকল্পনার সুফল এরই মধ্যে পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, ইরানের প্রচলিত সামরিক শক্তি পুরোপুরি ভেঙে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দামও কমতে শুরু করেছে।
 

তবে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্সের একটি পূর্বনির্ধারিত সফর স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে শান্তি আলোচনার বিষয়টি এখন অনেকটাই অনিশ্চিত।
 

এর মধ্যেই ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতের যেকোনো আলোচনায় তেহরানের নির্ধারিত শর্ত বা ‘রেড লাইন’ অবশ্যই মানতে হবে। অন্যথায় এর কঠোর জবাব দেওয়া হবে।
 

এদিকে, চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
 

এক্সন মবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিল চ্যাপম্যান সতর্ক করে বলেছেন, কৌশলগত তেলের মজুত সংকটজনক পর্যায়ে পৌঁছালে আন্তর্জাতিক বাজারে এর দাম ব্যারেলপ্রতি ১৫০ থেকে ১৬০ ডলারে গিয়ে ঠেকতে পারে।
 

সাক্ষাৎকারের শেষ অংশে যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন বারাক ওবামা। এই অস্থির সময় পার করতে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার ওপর জোর দেন তিনি।
 

ওবামা দেশের জনগণকে স্মরণ করিয়ে দেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখার স্বার্থে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার মূল দায়িত্ব সাধারণ নাগরিকদেরই নিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাল: ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি