শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৮:৩৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৮:৩৭:৪০ পূর্বাহ্ন
আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরেই নামবে রাতের আঁধার

দীর্ঘ বিরতির পর আবারও মহাকাশে ঘটতে যাচ্ছে এক বিস্ময়কর মহাজাগতিক ঘটনা। চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে, ফলে পৃথিবীর কয়েকটি অঞ্চলে দিনের বেলাতেই সাময়িকভাবে নেমে আসবে রাতের মতো ঘুটঘুটে অন্ধকার।
 

নাসার তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ আগস্ট বিশ্বের কয়েকটি অঞ্চলে এই পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
 

মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, এবারের সূর্যগ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের উত্তর-পূর্বাংশ থেকে। এসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়বে।
 

অন্যদিকে, ইউরোপের অন্যান্য অংশ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিশাল এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের কেবল একটি নির্দিষ্ট অংশ চাঁদের ছায়ায় ঢাকা পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
 

ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। তবে স্পেনের মূল ভূখণ্ডে এমন মহাজাগতিক দৃশ্য সবশেষ ১৯০৫ সালে ধরা পড়েছিল।
 

ফলে এক শতাব্দীরও বেশি সময় পর স্পেনে দৃশ্যমান হতে যাওয়া এবারের সূর্যগ্রহণকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
 

নাসার তথ্যমতে, এবারের সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ হবে প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ। এটি আর্কটিক উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছাকাছি দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের ওপর দিয়ে যাবে।
 

আবহাওয়া অনুকূলে থাকলে গ্রিনল্যান্ডের বাসিন্দারা দুই মিনিটেরও বেশি সময় ধরে এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে এই অন্ধকার স্থায়ী হবে মাত্র ২০ সেকেন্ডের মতো।
 

নাসা আরও জানিয়েছে, মহাকাশপ্রেমীদের পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের জন্য ২০২৭ সালের ২ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই গ্রহণটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে।
 

এছাড়া যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে। তবে সেটি কেবল আলাস্কা থেকেই পরিষ্কারভাবে নজরে আসবে। আর দেশটির মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০৪৪ সাল পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান