শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে দেশে প্রথমবারের মতো আসছে ইলেকট্রিক ট্রেন নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে শিশুর টুকরো করা লাশ উদ্ধার এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ, কীভাবে পাবেন বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি

লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:৪৩:০০ অপরাহ্ন
লাইভ টিভিতে মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি গেল উপস্থাপিকার

বিশ্বকাপ চলাকালে লাইভ সম্প্রচারে ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে মৃত ঘোষণা করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এক আর্জেন্টাইন উপস্থাপিকা। সংবেদনশীল এই ভুল তথ্য প্রচারের জেরে শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে পদত্যাগ করতে হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এই ঘটনার কথা জানা যায়। চাকরি হারানো ওই উপস্থাপিকার নাম ফ্লোরেনসিয়া পেনা।
 

জানা যায়, বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে মাঠে মেসিকে বেশ আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। এ দৃশ্য দেখে দর্শকদের মাঝেও নানা আলোচনার সৃষ্টি হয়।
 

ঠিক সেই মুহূর্তে একটি টিভি শোতে লাইভে এসে ফ্লোরেনসিয়া পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন। আর বাবার মৃত্যুর কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছেন এই মহাতারকা।
 

তবে তার দেওয়া এই তথ্যটি দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণ পরই মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি সম্পূর্ণ জীবিত আছেন।
 

পরিবারটি আরও জানায়, তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার মৃত্যুর যে খবরটি ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া।
 

যাচাই-বাছাই ছাড়া এমন স্পর্শকাতর খবর প্রচার করায় উপস্থাপিকা এবং ওই টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফ্লোরেনসিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। তিনি দাবি করেন, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি ওই কথাগুলো বলেছিলেন।
 

তবে তাতেও সমালোচনার আগুন না নিভলে শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে পদত্যাগ করেন এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন খবর প্রচার তাদের নীতিমালার চরম পরিপন্থি।
 

চাকরি ছাড়ার পর ফ্লোরেনসিয়া বলেন, ‘মেসির পরিবার যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভুলের দায় স্বীকার করে আমি লুজু টিভি থেকে সরে দাঁড়াচ্ছি।’
 

উল্লেখ্য, এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার দিনও মাঠে কেঁদে ফেলেছিলেন মেসি। পরে তিনি জানিয়েছিলেন যে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মূলত বাবার অসুস্থতার কারণেই তিনি এমন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা

মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা