বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের সাহেবের হাট ইউনিয়ন শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন
আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, রামগঞ্জে মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে আইফোন চুরির অপবাদ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে মেহেদী হাসান নামের এক আবাসিক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১৮ জুন) নিহত ওই শিক্ষার্থীর বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
 

মামলার এজাহারে ৮ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 

মামলার এজাহার অনুযায়ী, রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে আইফোন চুরির অপবাদ দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। পরে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
 

নিহতের বাবা জিয়া উদ্দিন বলেন, "আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই।"
 

এর আগে গত মঙ্গলবার বিকেলে একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ ওঠার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
 

ওইদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

বুধবার বিকেলে মেহেদীর মরদেহবাহী ফ্রিজার ভ্যান নিয়ে থানার সামনে অবস্থান ও বিক্ষোভ করেন স্বজন এবং এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 

এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় শিক্ষার্থী হত্যার বিচার এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিহত শিক্ষার্থীর বাবার দায়ের করা হত্যা মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
 

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী