শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান এক বছর ধরে নিখোঁজ কমলনগরের মাইন উদ্দিন, স্বজনদের আহাজারি সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে উঠবে তথ্য সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানে সামরিক অভিযান ভুল সিদ্ধান্ত, মনে করেন ৬০% মার্কিন ভোটার আজ বিশ্ব বাঁশ দিবস, এবারের প্রতিপাদ্য ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ? মুখ খুলল ভারত মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা মক্কা চুক্তি কার্যকরের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ টিসিবি কার্ড থেকে বাদ পড়লেন ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: নৌকা প্রতীক স্থগিত, যুক্ত হলো ‘না’ ভোট রায়ের অনুলিপি পেলেই কাদেরসহ সাতজনকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে সরকার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত সুদানে স্বর্ণখনি ধস: ৮২ জনের মৃত্যু, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাহত ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পাশে জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য কারাগারে

শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:৩১:৪২ পূর্বাহ্ন
শর্তসাপেক্ষে ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে শর্তসাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। নতুন একটি অন্তর্বর্তীকালীন কাঠামোর আওতায় প্রথম ৬০ দিন সম্পূর্ণ বিনা শুল্কে এই পথ ব্যবহারের সুযোগ পাবে নৌযানগুলো।
 

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

নতুন এই নিয়ম অনুযায়ী, প্রণালিটি অতিক্রম করতে ইচ্ছুক নৌ-পরিবহন অপারেটরদের প্রথমেই 'পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি'র কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলেই কেবল তারা এই জলপথ ব্যবহারের সুযোগ পাবে।
 

জানা গেছে, সদ্য স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’–এর শর্ত মেনেই মূলত এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। প্রথম ৬০ দিনের জন্য জাহাজের ট্রানজিট ফি বা শুল্কের সম্পূর্ণ খরচ ইরান সরকার নিজেই বহন করবে।
 

তবে নিরাপত্তা কাউন্সিলের সচিবালয় সতর্ক করেছে যে, বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে কোনোভাবেই নৌযান পরিচালনা করা যাবে না।
 

মূলত এই প্রণালি দিয়ে ধাপে ধাপে বাণিজ্যিক জাহাজের চলাচল বাড়াতেই এমন রুটিন বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রানজিট রুটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র থেকে মাইন অপসারণের মতো সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে।
 

সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী খুব দ্রুতই এসব সুরক্ষামূলক ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
 

এছাড়া চুক্তির উদ্দেশ্যগুলো দ্রুত বাস্তবায়নে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটিকে অগ্রাধিকার ভিত্তিতে সব আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রণালিটির ট্রানজিট ব্যবস্থা ও প্রযুক্তিগত সব নিয়মাবলি জনসমক্ষে প্রকাশ করবে এই কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান