সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:০৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:০৪:৫৭ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ট্রাম্পই মরিয়া ছিলেন: ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তার দাবি, এই চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি মরিয়া ছিলেন। অন্যদিকে ইরানি কর্মকর্তারা কেবল আন্তরিকতা ও সদিচ্ছা দেখিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে খামেনির এই বার্তার কথা জানানো হয়েছে।

প্রকাশিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই পর্যায়ে পৌঁছাতে ইরানি কর্মকর্তারা অনেক চেষ্টা ও সহমর্মিতা দেখিয়েছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট এই লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে নানা ধরনের চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিক পদ্ধতিতে একটি সমঝোতা স্মারকে সই করেছেন।

এই চুক্তির আওতায় সব ফ্রন্টে স্থায়ী সংঘাত বন্ধ, ৩০ দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল পুনরুদ্ধারের বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খামেনি জানান, শুরুতে এই চুক্তির বিষয়ে তার ভিন্নমত ছিল। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি এতে অনুমোদন দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও জানান, পেজেশকিয়ান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার শক্ত অঙ্গীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের কোনো অতিরিক্ত বা অযৌক্তিক দাবি কিছুতেই মেনে নেওয়া হবে না।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হলেও শত্রুপক্ষের দৃষ্টিভঙ্গি ইরান মেনে নেবে না বলে হুঁশিয়ার করে দেন খামেনি। চুক্তির ঘোষিত শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়নের অপেক্ষায় আছেন বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত