সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজন আটক, পুলিশের কাছে সোপর্দ এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক রিয়াদে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু: ১০ জন নওগাঁর, ৩ জন নাটোরের যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান এসএসসির ফল প্রকাশ আজ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে পাবনায় মানববন্ধন কর্মসূচিতে হামলা, গুলিতে আহত ১ পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি ও ভিসা সুবিধা নিয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দেবীদ্বারে গৃহকর্ত্রীকে ৯ টুকরো করে হত্যা, ভাড়াটে লাইলি আটক দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সরকারের প্রধান দায়িত্ব: মহেশখালীতে প্রধানমন্ত্রী ​প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে স্ত্রীর অনশন, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক চুকালেন স্বামী আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ আগস্টকে ‘সাংবিধানিক প্রতিবিপ্লব দিবস’ ঘোষণা গণবিপ্লবী উদ্যোগের বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, ফ্লাইট-সংকট ও টিকিটের দাম কমার আশা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় সিনেমা ছাড়তে হয় নীহারিকাকে!

সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত প্রথাটি বাতিল করা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) তাদের নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের আসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন।
 

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। মূলত বেশ কয়েকজন সংসদ সদস্যের জোরালো আপত্তির মুখেই বিষয়টি স্পষ্ট করেন তিনি।
 

অধিবেশনে কার্যপ্রণালি বিধির রুলিং তুলে ধরে স্পিকার স্মরণ করিয়ে দেন যে, অতীতে স্পিকারের প্রতি ‘ঝুঁকে’ সম্মান জানানোর বাধ্যবাধকতা ছিল। তবে ২০০৬ সালে কার্যপ্রণালি বিধির এক সংশোধনীর মাধ্যমে নিয়মটি বাতিল করা হয়।
 

এর আগে, গত ১৬ জুন সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা নিয়ে তীব্র আপত্তি জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। ওই সময় তিনি দাবি করেন, কার্যপ্রণালি বিধির সংশোধনীতে আগেই এই বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
 

তার আপত্তির পর স্পিকার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। এরপর গতকাল বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টি নিয়ে দ্রুত সুরাহা করার তাগিদ দেন।
 

বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত রুলিং ও ব্যাখ্যা দিতে গিয়ে কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধির উদ্ধৃতি দেন স্পিকার।
 

তিনি জানান, ওই বিধিতে বলা হয়েছে— ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’
 

স্পিকার হাউসকে আরও অবহিত করেন যে, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি প্রতিবেদন দিয়েছিল, যা একই বছরের ২৬ সেপ্টেম্বর সংসদে গৃহীত হয়। মূলত ওই সংশোধনীর মাধ্যমেই কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি মুছে ফেলা হয়েছিল।
 

সবশেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “যেহেতু আইন থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে সংসদ সদস্যরা যার যার ধর্মীয় অনুশাসন ও রীতি মেনে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।”


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি

মাসিক ভাতা পাচ্ছেন ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানের আড়াই লাখ ব্যক্তি