রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক সমঝোতা, যুদ্ধ বন্ধে ট্রাম্প-পেজেশকিয়ানের সই

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৫:৫৮ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক সমঝোতা, যুদ্ধ বন্ধে ট্রাম্প-পেজেশকিয়ানের সই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে (এমওইউ) ভার্চুয়ালি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ একাধিক বিষয়ে মতৈক্যে পৌঁছেছে দুই দেশ।
 

বুধবার (১৭ জুন) রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন শেষে এক নৈশভোজ থেকে ট্রাম্প এই নথিতে সই করেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। হোয়াইট হাউস ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
 

আল জাজিরা জানায়, ইলেকট্রনিক পদ্ধতিতে সই হওয়া এই চুক্তিটি ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে উভয় পক্ষের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।
 

মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, নতুন এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে পারবে না।
 

পাশাপাশি সব ফ্রন্টে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ-কে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, উভয় দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' চূড়ান্ত হয়েছে। এখন এই চুক্তির বাস্তবায়ন যাচাই করে দেখার সময় এসেছে।
 

এদিকে, এই চুক্তিকে কেন্দ্র করে শুক্রবার (১৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের আলোচক দলের একটি গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার কথা রয়েছে।
 

যেহেতু চুক্তিটি ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে, তাই সেখানে সশরীরে স্বাক্ষরের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।
 

তবে সেখানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ