বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের মানবতাবিরোধী অপরাধের রায়ের পর সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত নয়, পিছু হটল ইসি জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের, আরাফাত ও সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না: এলজিআরডি প্রতিমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনেই ইউপি ভোট, শিক্ষক ও অভিভাবকদের উদ্বেগ প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ-বিভ্রাট, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ কমলনগরে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বর্ডার গার্ড স্কুলে পরিচ্ছন্নতা অভিযান ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলা মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা

ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:০৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:০৫:৫০ অপরাহ্ন
ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে আটজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

বুধবার (১৭ জুন) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে থানা এলাকার একটি গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।
 

ভুক্তভোগী ওই নারীর স্বামীর ভাষ্যমতে, রাত ১টার দিকে আটজন দুর্বৃত্ত মুখ বাঁধা অবস্থায় হঠাৎ তাদের ঘরে প্রবেশ করে। এরপর তারা তাকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে।

স্বামী আরও জানান, এ সময় তার স্ত্রী দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা তাকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরের একটি স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরবর্তীতে স্বজনরা বিষয়টি টের পেয়ে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
 

ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ২৫ বছর বয়সী ভুক্তভোগী ওই গৃহবধূর অসহায় মা। তিনি বলেন, “আমি অসহায় একজন মা। আমার স্বামী প্রতিবন্ধী ছিলেন, তিনি মারা গেছেন। মেয়েটাকে নিয়েই আমি বেঁচে আছি। যারা আমার মেয়ের এমন সর্বনাশ করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।”
 

এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে চিকিৎসা ও প্রয়োজনীয় শারীরিক (ফরেনসিক) পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
 

ওসি আরও বলেন, পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের