শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:২৭:১১ পূর্বাহ্ন
গাইবান্ধায় বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা: অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা

পুকুরে গোসলের সময় তর্কের জেরে রাহাত নামের এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন নিহতের বিক্ষুব্ধ স্বজনরা। গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে এ ঘটনা ঘটে।
 

বুধবার (১৭ জুন) সকালে স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার বিকেলে স্থানীয় হাওয়াই দিঘিতে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 

নিহত রাহাতের বয়স ১৫ বছর। অন্যদিকে, অভিযুক্ত দুই কিশোর হলো একই এলাকার জবান আলীর ছেলে সাকিব ও সাইদুল ইসলামের ছেলে রিফাত।
 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই তিন কিশোর একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়।
 

কথাকাটাকাটির জেরে সাকিব ও রিফাত মিলে রাহাতকে জোরপূর্বক পানিতে চুবাতে থাকে। এতে শ্বাসরোধ হয়ে রাহাতের মৃত্যু হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
 

বন্ধুকে হত্যার এই খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল ৮টার দিকে নিহতের বিক্ষুব্ধ স্বজনরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে অভিযুক্তদের বাড়িতে চড়াও হন।
 

এ সময় হামলাকারীরা জবান আলী ও সাদেকুলের বাড়িতে ঢুকে আসবাবপত্র ও থালা-বাসন ভাঙচুর করে পুকুরে ফেলে দেন।
 

একপর্যায়ে বিক্ষুব্ধরা বাড়িঘরগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেন। তবে আশপাশের প্রতিবেশী ও স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হঠতে বাধ্য হন।
 

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।
 

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি আজই গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা