রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ রাশেদ খাঁনকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ জগন্নাথপুরে সাদেক ইন্টারন্যাশনাল একাডেমিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সন্তান না হওয়ার হতাশায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় বিয়ের আসরে প্রেমিকা, বিয়ে ভাঙায় অপমানে বরের বাবার আত্মহত্যা হাতির গতিবিধি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠেকানো যাচ্ছে মানুষের সঙ্গে সংঘাত নীল ছবির অতীত পেরিয়ে কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ হামাসের অস্ত্র সমর্পণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারে সম্মতি বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ৫ আগস্ট পল্টনে সমাবেশ করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব জাককানইবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক বাংলাদেশের প্রশংসায় আরব আমিরাত ১০ বছর আগে খুন করেন সৎমাকে, এবার নেশার টাকার জন্য মাকে হত্যা আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমীন হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল টিফিনের রুটিতে ব্লেড থাকার পেছনের সত্য জানাল তদন্ত কমিটি, শিক্ষিকা বরখাস্ত ফের মুম্বাইয়ে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান, আয় কত? দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট: কারখানায় উৎপাদনে ধস, পাম্পে দীর্ঘ সারি প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, মুসলিম হয়ে তরুণীকে বিয়ে

‘নামাজ পড়তে বাংলাদেশ বা পাকিস্তানে যান’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:২১:৪০ পূর্বাহ্ন
‘নামাজ পড়তে বাংলাদেশ বা পাকিস্তানে যান’, বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য

ভারতের কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানানোয় সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার কথা বলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
 

মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ এই বিতর্কিত মন্তব্য করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
 

জানা যায়, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার রেড রোডে আয়োজিত এই কর্মসূচিতে মোদির সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
 

এই মেগা আয়োজনের জন্য কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড টানা সাত দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। সেখানে ইতোমধ্যে বিশাল মঞ্চ নির্মাণের কাজও শুরু হয়েছে।
 

গত রোববার রাত ১০টা থেকে আগামী ২১ জুন পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ।
 

সংখ্যালঘুদের অভিযোগ, সম্প্রতি এই রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি প্রশাসন দেয়নি। এর ফলে বাধ্য হয়ে তাদের পাশের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে ঈদের জামাত আদায় করতে হয়েছে।
 

মুসলিম ধর্মীয় নেতা ও ইমামরা প্রশ্ন তুলেছেন, নামাজের জন্য রেড রোড ব্যবহারে অনুমতি না মিললে, যোগ দিবসের অনুষ্ঠানের জন্য কেন টানা সাত দিন এই রাস্তা বন্ধ রাখা হচ্ছে?
 

মঙ্গলবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে তার নিরাপত্তার স্বার্থে রাস্তা বন্ধ রাখাটাই স্বাভাবিক। রেড রোডে যান চলাচল তুলনামূলক কম থাকে বলেই সেখানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
 

তবে রেড রোডে ঈদের নামাজের অনুমতি না মেলার বিষয়ে বেশ আক্রমণাত্মক জবাব দেন এই বিজেপি নেতা। নাম উল্লেখ না করে সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, "উনারা কোন 'হরি-দাস-পাল' যে তাদের জন্য রাস্তা আটকে রাখতে হবে!"
 

তিনি সাফ জানিয়ে দেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য প্রয়োজনে রাস্তা বন্ধ করা যেতে পারে। কিন্তু অন্যদের বেলায় এই নিয়ম খাটবে না।
 

ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ আরও বলেন, "যান, বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান। সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না। এখানে এসব আর চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো এখন বন্ধ হবেই।"


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ

চলতি মাসে দুই দফায় টানা চার দিন করে ছুটির সুযোগ