রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সেই আলোচিত ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন মেহজাবীন বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী ডিজেল সংকটের সতর্কতা, বাড়বে মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস নয়, দাবি আদায়ে অনড় ইরান জাতীয় গ্রিডে যুক্ত হতে পুরোপুরি প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৫:১২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৫:১২:৩৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের

মালয়েশিয়ায় বসবাসরত আনডকুমেন্টেড বা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দালালদের প্রতারণা আর নানা জটিলতায় বৈধ কাগজ হারিয়ে চরম আতঙ্কে দিন কাটছে হাজারো প্রবাসীর। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে তাই নতুন করে স্বপ্ন বুনছেন তাঁরা। ভারত বা চীনের পরিবর্তে সরকারপ্রধানের প্রথম বিদেশ সফর হিসেবে এই যাত্রাকে ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রবাসীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
 

দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি মালয়েশিয়ার শ্রমবাজার। মাথার ঘাম পায়ে ফেলে যাঁরা দেশের রেমিট্যান্সের চাকা সচল রেখেছেন, তাঁদের একটি বড় অংশই এখন আনডকুমেন্টেড। দালাল চক্রের প্রতারণা, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া কিংবা নিয়োগকর্তার গাফিলতিতে বৈধতা হারিয়েছেন তাঁরা। ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানের ভয়ে প্রতিমুহূর্তে তাঁদের তাড়া করে বেড়াচ্ছে গ্রেপ্তার ও দেশে ফেরতের আতঙ্ক।
 

এমন অনিশ্চিত জীবনের মাঝেই প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে প্রধানমন্ত্রীর আসন্ন সফর। আগামী ২১ ও ২২ জুন কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার এই কৌশলগত সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রবাসীরা। এর আগে মালয়েশিয়া সরকারের বৈধকরণ কর্মসূচি বা 'আরটিকে ২.০' (RTK 2.0) শেষ হওয়ায় নতুন করে আর কোনো সুযোগ পাননি প্রবাসীরা।
 

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এই শীর্ষ পর্যায়ের সফর থেকে বড় কোনো ঘোষণার অপেক্ষায় আছেন। মালয়েশিয়ায় অধ্যয়নরত পিএইচডি গবেষক আলমগীর চৌধুরী আকাশ বলেন, "মালয়েশিয়ায় প্রায় ২০ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বিশাল একটি অংশ এখনো বৈধ নন। আপনারা জানেন যে প্রতিনিয়ত মালয়েশিয়াতে ইমিগ্রেশনের অভিযান চলছে। বাংলাদেশিরা প্রায় প্রতিদিনই ধরপাকড়ের শিকার হচ্ছেন।"
 

তিনি আরও বলেন, "এমন নয় যে তাঁরা বৈধ হতে চাচ্ছেন না, বরং অনেক পারিপার্শ্বিক কারণেই তাঁরা বৈধ হতে পারছেন না। সাধারণ প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, তিনি যেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব দ্রুত অবৈধ প্রবাসীদের বৈধকরণ কর্মসূচি চালুর ব্যবস্থা করেন। তাঁরা বৈধ হলে নির্বিঘ্নে কাজ করতে পারবেন এবং দেশে আগের চেয়ে অনেক বেশি রেমিট্যান্স পাঠাতে পারবেন; যা আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ গঠনে সহায়তা করবে।"
 

মালয়েশিয়ায় অধ্যয়নরত মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাফিজ সুমন এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর, এ জন্য প্রবাসীরা খুবই আনন্দিত। আমাদের অনুরোধ থাকবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যখন তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হবে, সেখানে প্রধান অগ্রাধিকার যেন থাকে অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়টি।"
 

একই দাবি জানিয়েছেন প্রবাসী কর্মী ফখরুল ইসলাম। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "অবৈধ অবস্থায় থাকায় প্রবাসীদের কাজকর্মে বা চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। তাই বৈধকরণটাই এখন সবচেয়ে জরুরি কাজ।"
 

প্রবাসীরা শুধু কর্মী নন, তাঁরা বাংলাদেশের অর্থনীতির নীরব যোদ্ধা। তাই বছরের পর বছর বিদেশের মাটিতে শ্রম দেওয়া এই মানুষগুলোর চাওয়া খুব সামান্যই— একটি নিরাপদ ও বৈধ ভবিষ্যৎ। সংশ্লিষ্টদের বিশ্বাস, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উচ্চপর্যায়ের এই আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের এই সংকটের একটি স্থায়ী ও মানবিক সমাধান বেরিয়ে আসবে। এতে কর্মীদের আইনি সুরক্ষার পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহও বহুগুণ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার