শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে চালু হচ্ছে অজুর স্থান বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম: ব্রেন্ট ক্রুড ছাড়াল ৮৮ ডলার ছাগলে পাতা খাওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আগস্টের শেষ সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিন ছুটির সুযোগ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ মাদারীপুরে বৃদ্ধকে আটকে রেখে মারধর, শ্লীলতাহানির স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক ভিডিও ধারণ নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় দুই-তৃতীয়াংশ নেতার অনুপস্থিতি বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ‘আশিকা’র সহায়তা ভারতকে সবচেয়ে অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় বাংলাদেশও নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের এআই রূপান্তরে গুগলের প্রশিক্ষণ, আবেদন চলছে পলিসি ক্যাম্প ২০২৬: জাককানইবির অপর্ণাই ময়মনসিংহের একমাত্র মুখ মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভবিষ্যতে অন্য দেশকেও যুক্ত করতে চায় তুরস্ক ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের জন্য এআই-চালিত নতুন অ্যাপ আনল ফেসবুক বাগেরহাটে সাড়ে ৩ লাখে বিক্রি এক মাছ কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, প্রাণহানি ১১ হাজার ছাড়ানোর শঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৪:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৪:৪০:১১ অপরাহ্ন
টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুই তরুণী। এই সম্পর্কের টানেই কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলের সখিপুরে ছুটে এসেছেন এক প্রেমিকা।
 

রোববার (১৪ জুন) স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
 

জানা গেছে, বছরখানেক আগে টিকটক প্ল্যাটফর্মে ওই দুই তরুণীর পরিচয় হয়। সময়ের পরিক্রমায় তাদের এই সাধারণ পরিচয় ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্কে রূপ নেয়।
 

সেই প্রেমের টানেই কিশোরগঞ্জের কাজলা এলাকার তরুণী হাবিবা সখিপুরে ছুটে আসেন। বর্তমানে তিনি তার প্রেমিকা রিমার বাড়িতেই অবস্থান করছেন।
 

এ বিষয়ে রিমার ভাষ্য, তিনি তার বর্তমান বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে হাবিবার সঙ্গেই বাকি জীবন কাটাতে চান। হাবিবারও একই মত। তারা দুজনেই পরিবার ও সমাজের কোনো বাধা মানতে নারাজ।
 

এদিকে, এলাকায় এমন বিরল ঘটনা আগে কখনো না ঘটায় চারদিকে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো গ্রামজুড়েই এখন বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।
 

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজ উদ্দিন জানান, জনপ্রতিনিধি ও গ্রামবাসী মিলে ওই দুই তরুণীকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন। কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে একেবারেই অনড় রয়েছেন।
 

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার কথা আমরা শুনেছি। তবে এ নিয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ