রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবাই পুলিশের হাতে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর: অবৈধদের বৈধ করার জোরালো দাবি প্রবাসীদের টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে

‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৪:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৪:২২:২৩ অপরাহ্ন
‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয় না পেয়ে দলের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। বিশেষ করে প্রথমার্ধের খেলা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সেলেসাওদের এই তারকা।
 

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন ফ্লামেঙ্গোর এই তারকা ডিফেন্ডার।
 

দানিলো জানান, প্রথমার্ধে দলের খেলোয়াড়দের মধ্যে অনেক বেশি স্নায়ুচাপ কাজ করেছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন চাপ সামলাতে না পারার চড়া মূল্য দিতে হতে পারে বলে মনে করেন তিনি।
 

নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করে এই ডিফেন্ডার বলেন, ‘সত্যি বলতে, আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা আরও গোল হজম করিনি।’
 

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়াকে দলের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি। এমন পারফরম্যান্স নিয়ে টুর্নামেন্টে বেশি দূর এগোনো কঠিন উল্লেখ করে দানিলো বলেন, পরের ম্যাচের আগেই দ্রুত এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।
 

তবে বিরতির পর দল অনেকটাই নিজেদের ছন্দে ফিরতে পেরেছিল বলে দাবি করেন তিনি। দানিলোর মতে, দ্বিতীয়ার্ধে তারা অনেক বেশি শান্ত থেকে মাঠের ফাঁকা জায়গাগুলো ঠিকমতো কাজে লাগাতে পেরেছিলেন।
 

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধেই আমাদের আসল খেলাটা দেখা গেছে। কিন্তু প্রথমার্ধে আচরণ, কৌশল ও টেকনিক্যাল দিক থেকে আমরা নিজেদের স্বাভাবিক মানের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম।’
 

ম্যাচে পিছিয়ে না পড়াকে সৌভাগ্য হিসেবে দেখছেন এই ডিফেন্ডার। তিনি মনে করেন, এই ম্যাচ তাদের ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ করে দিয়েছে এবং এখন সেই সুযোগ কাজে লাগিয়ে ভুল শুধরে নিতে হবে।
 

মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপপর্বে কিছুটা চাপের মুখেই পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
 

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন গ্রুপের তলানিতে থাকা হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৫ জুন স্কটল্যান্ডের মোকাবিলা করবে সেলেসাওরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার

‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার