রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকটকে প্রেম: একসঙ্গে থাকার সিদ্ধান্তে কিশোরগঞ্জ থেকে সখিপুরে তরুণী ‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার রামিসা হত্যা: আসামিদের আপিল গ্রহণ, বিরতিহীন শুনানির আরজি রাষ্ট্রের বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার প্রতিশোধ নিতে প্রেমিকার বিয়ে ভাঙলেন যুবক, দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি কবে, কোথায় সমাহিত হবেন খামেনি, চূড়ান্ত সূচি জানাল ইরান হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯ প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমল আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উৎসব, বাইরে সরকারবিরোধী আন্দোলন টানা ৪ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন থাই রাজকন্যা মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জানালা ভেঙে চুরি নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ পতাকার রঙের সঙ্গে কেন মেলে না দক্ষিণ আফ্রিকার জার্সি? চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক বাজেটে দাম কমছে লিপস্টিক-ফেসওয়াশসহ ৭ প্রসাধন সামগ্রীর বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের কড়া হুঁশিয়ারি জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য

বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১২:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১২:১৮:২৫ অপরাহ্ন
বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার
অকাল প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
 
​রোববার (১৪ জুন) বিনোদন অঙ্গন ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
 
​আগামী ৩ জুলাই চরকির প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আসর ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০২৩ ও ২০২৪ সালে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া সেরা কনটেন্ট ও কলাকুশলীদের পুরস্কৃত করা হবে।
 
​সংশ্লিষ্টরা জানান, ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য চরকি কার্নিভ্যালের সাবস্ক্রাইবারস চয়েস (২০২৪) বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন কারিনা।
 
​কিন্তু অকাল মৃত্যুর কারণে তাঁকে এই সাধারণ প্রতিযোগিতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে চরকি কর্তৃপক্ষ। এর বদলে তাঁকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা জানানো হবে।
 
​এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।’
 
​তিনি আরও জানান, বিনোদন জগতে কারিনার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হবে।
 
​উল্লেখ্য, গত ১৬ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন।
 
​কনটেন্ট বানানোর পাশাপাশি অভিনয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও চিত্রনাট্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। এই গুণী শিল্পীর মৃত্যুতে এখনো শোকাহত পুরো শোবিজ অঙ্গন ও ভক্তরা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার

‘ভাগ্য ভালো যে আরও গোল খাইনি’ ব্রাজিল ডিফেন্ডার