বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে?

হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:৪০:৩০ অপরাহ্ন
হজ শেষে দেশে ফিরলেন সাড়ে ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৪৯

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজারেরও বেশি বাংলাদেশি হাজি। অন্যদিকে, এবারের হজে গিয়ে এখন পর্যন্ত প্রায় অর্ধশত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
 

বৃহস্পতিবার দিবাগত রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
 

বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাই দেশে এনেছে ২১ হাজার ৯২০ জনকে।
 

এছাড়া সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন দেশে ফিরেছেন। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ৩ হাজার ৩১১ জন হাজি।
 

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব হাজির মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন।
 

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন পবিত্র মক্কায়। এ ছাড়া মদিনায় ১৩ জন এবং জেদ্দায় আরও একজনের মৃত্যু হয়েছে।
 

অন্যদিকে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে সেখানকার সৌদি ন্যাশনাল হাসপাতাল, মক্কা মেডিক্যাল সেন্টার, কেয়ার মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে আরও ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
 

উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭ লাখেরও বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হন।
 

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যান। গত ৩০ মে থেকে শুরু হওয়া হজের ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি