সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প: থমাস ম্যাসি হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অসুস্থতা ও বয়সজনিত কারণে যাঁরা যেতে পারবেন না ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন, প্রার্থিতায় আসতে পারে পরিবর্তন স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে যুক্তরা জামায়াতপন্থী মৌলবাদী: শুভেন্দু অধিকারী জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এল ২৩০ কোটি ডলার ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্টসহ ২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল ফিরে দেখা: চব্বিশের রক্তাক্ত ২৬ জুলাইয়ে কী ঘটেছিল? জুলাই হত্যাযজ্ঞ: ৬৬ শতাংশেরই মৃত্যু সামরিক অস্ত্রের গুলিতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব বানাতে চান ট্রাম্প রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:৪০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:৪০:০৪ অপরাহ্ন
নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ

কুমিল্লার দাউদকান্দিতে মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন জিসান আহম্মেদ প্রধান নামে এক ছাত্রশিবির নেতা। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।
 

শুক্রবার (১২ জুন) সকালে নিখোঁজ ওই নেতার পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।
 

জানা গেছে, নিখোঁজ জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী এলাকায়।
 

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দাউদকান্দি পৌঁছান জিসান। এরপর বাড়িতে ফোন করে পরিবারকে জানান, মসজিদে নামাজ শেষ করেই তিনি ফিরবেন।
 

কিন্তু রাত ৮টার পর থেকে হঠাৎ করেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার।
 

জিসানের বড় ভাই আইনজীবী রাসেল আহমেদ রাফি জানান, পরিচিতজন ও আত্মীয়স্বজন সবার কাছে খোঁজ নেওয়া হলেও কোথাও তার সন্ধান মেলেনি। এলাকায় রাজনৈতিক শত্রুতার জেরে তাকে গুম করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, পুলিশের প্রাথমিক তদন্তে নিখোঁজ জিসানের হোয়াটসঅ্যাপে সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকার প্রমাণ মিলেছে।
 

এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি রিয়াজ, সম্পাদক আল-আমীন