শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরের মতো বরিশালেও জাহাজনির্মাণ শিল্প বিকাশের সুযোগ রয়েছে: চিফ হুইপ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল প্রেমিক অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়ায় অনশনে এক সন্তানের জননী, ঘরে তালা ঝুলিয়ে পালাল পরিবার আগামী বছর পদ্মা ব্যারাজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগিরই: চিফ হুইপ দ্বিতীয় লংমার্চের তারিখ ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভ্যাটের আওতায় আসছে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ভারতের আসামে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর থানা পরিদর্শন এসপির, জনসেবা নিশ্চিতের তাগিদ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের: আটক ১,১৯৬ এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে ছুটির দিনে ১০ ঘণ্টায় ৬০ পোস্ট, এআই ছবিতে নিজেকে যেভাবে দেখাচ্ছেন ট্রাম্প অবৈধ সম্পদের মামলা: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বরগুনায় প্রবাসী বাবার আনা আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ ঝিনাইদহে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা জাবিপ্রবিতে নিরাপত্তা প্রহরীদের নতুন পোশাক বিতরণ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ

চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:১২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:১২:৫১ অপরাহ্ন
চোটে বিশ্বকাপ শেষ, অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাপান অধিনায়ক

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল জাপান জাতীয় ফুটবল দল। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন দলটির অধিনায়ক ওয়াতারু এন্দো।
 

বৃহস্পতিবার (১১ জুন) জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) দেওয়া এক বিবৃতিতে অধিনায়কের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
 

বিবৃতিতে জানানো হয়, ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন শুতো মাচিনো। তিনি বর্তমানে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার হিসেবে খেলছেন।
 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের অবসরের সিদ্ধান্ত জানান এন্দো। চোট থেকে সেরে উঠতে সর্বোচ্চ চেষ্টা করার পরও ব্যর্থ হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
 

অবসরের ঘোষণায় এন্দো লেখেন, ‘চোট পাওয়ার পর মাঠে ফিরতে সাধ্যমতো সবকিছুই করেছি আমি। তাই এ নিয়ে আমার মনে কোনো আক্ষেপ নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি, এখন থেকে একজন সাধারণ ভক্ত হিসেবেই দলকে সমর্থন করে যাব।’
 

কাতার বিশ্বকাপের পর থেকে জাপান দলের ধারাবাহিক উন্নতির কথা স্মরণ করে গর্ব প্রকাশ করেন এই তারকা মিডফিল্ডার। ভবিষ্যতে দলটি আরও বড় সাফল্য পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

উল্লেখ্য, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ‘গ্রুপ এফ’-এ লড়বে জাপান। আগামী ১৪ জুন ডালাসে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে।
 

গ্রুপ পর্বে ‘ব্লু সামুরাই’দের অপর দুই প্রতিপক্ষ হলো তিউনিসিয়া এবং সুইডেন। তবে আসর শুরুর ঠিক আগে এমন অভিজ্ঞ এক অধিনায়কের বিদায়ে দলটির মাঠের লড়াই কতটা কঠিন হবে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: ১ হাজার টন বিস্ফোরকে তৈরি হলো ভূমিকম্প