সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু

মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন
মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য

দেশে একদিকে দারিদ্র্যের হার বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের গড় মাথাপিছু আয়। এবার প্রথমবারের মতো দেশের মানুষের গড় মাথাপিছু আয় তিন হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
 

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত চলতি অর্থবছরের এক সাময়িক হিসাবে এ চিত্র উঠে এসেছে।
 

স্বাধীনতার পর দেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা। দীর্ঘ এই পথপরিক্রমায় দেশে এ পর্যন্ত ৫৫টি বাজেট দেওয়া হয়েছে এবং আসন্ন বাজেটের আকার ৯ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে।
 

প্রতি বছর বাজেটের আকার ও দেশের মাথাপিছু আয় ধারাবাহিকভাবে বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার মানে তার প্রভাব পড়ছে না। আয়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে দারিদ্র্যও বেড়ে চলেছে বলে জানা গেছে।
 

বিবিএসের পরিসংখ্যান বলছে, শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় তার আগের বছরের তুলনায় ২৫১ ডলার বেড়েছে।
 

গত ২০২৪-২৫ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৬৯ ডলার। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ ডলারে।
 

তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশে টানা তিন বছর ধরেই মাথাপিছু আয় ঊর্ধ্বমুখী। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।
 

বর্তমানে টাকার অঙ্কে হিসাব করলে দেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকায়।
 

সংশ্লিষ্টরা জানান, মাথাপিছু আয় মূলত কোনো একক ব্যক্তির প্রকৃত আয় নয়। দেশে ও প্রবাসে উপার্জিত মোট জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই গড় হিসাবটি বের করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪