শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে আটকে থাকা সেই বৃদ্ধ ফিরলেন পরিবারের কাছে বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা মাথাপিছু আয়ে রেকর্ড, তবে পিছু ছাড়ছে না দারিদ্র্য বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে বাজেটে জাবিপ্রবির অবকাঠামো উন্নয়নে দেড় হাজার কোটি টাক বরাদ্দের প্রস্তাব বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা কবর থেকে তোলা হবে সালমান শাহর দেহাবশেষ, ফের হবে ময়নাতদন্ত ​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৮:৪৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৮:৪৯:৫৬ অপরাহ্ন
দেশি মদে লিটারপ্রতি ৫০০ টাকা কর বাড়বে

দেশে উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করেছে সরকার। এর ফলে দেশীয় প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদে সুনির্দিষ্ট পরিমাণ ভ্যাট যুক্ত হওয়ায় সেবনকারীদের খরচ বাড়তে যাচ্ছে।
 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধন করে নতুন এ নিয়ম কার্যকরের প্রস্তাব দেওয়া হয়।
 

জানা গেছে, সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত প্রতি লিটার মদে এখন থেকে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বা ভ্যাট বসবে।
 

এর আগে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর কেবল নির্দিষ্ট হারে আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রযোজ্য ছিল। এসব পণ্যে কোনো ধরনের ভ্যাট ছিল না। প্রতিষ্ঠানটি সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ওই শুল্ক পরিশোধ করত।
 

এখন নতুন করে ভ্যাটের বোঝা যুক্ত হওয়ায় দেশি মদ পানে ক্রেতাদের পকেট থেকে বাড়তি অর্থ যাবে। ধারণা করা হচ্ছে, এর প্রভাবে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ধরনের ব্র্যান্ডের মদের দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
 

সংশ্লিষ্টরা জানান, মূলত বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর বাড়ানোর এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
 

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশে কেরুর মদের চাহিদা ও বিক্রি ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের মূল ব্যবসা চিনিকলের চেয়ে ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকেই সবচেয়ে বেশি মুনাফা অর্জন করছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা

বিশ্বকাপ জ্বরে আর্জেন্টিনা বন্দনায় মেতেছেন দুই বোন মেহজাবীন ও মালাইকা