বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ খলিলুর রহমানের, দিলেন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ জাবিপ্রবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় বাঁধনের মামলা হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের ইসরায়েলি বসতির পণ্যে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্স-কানাডারও নিষেধাজ্ঞা সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কমেছে সোনার দাম, বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে? জাককানইবিতে ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দিলেন ইউসিবি কর্মকর্তা একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের বাড়ি তালাবদ্ধ, আত্মগোপনে পরিবার বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন

শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন
শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের কারণে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছে রাজশাহীর একটি পরিবার। ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বলে জানিয়েছে তারা।
 
​বৃহস্পতিবার (১১ জুন) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জের কামালপুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করে বিজিবি।
 
​জানা গেছে, সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছের শূন্যরেখা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
 
​এদিকে, সীমান্তে ওই বৃদ্ধের আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহীর একটি পরিবারের নজরে আসে। ভিডিও দেখেই তারা বৃদ্ধকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে শনাক্ত করেন।
 
​পরিবারের দেওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। ১৯৫৮ সালে জন্ম নেওয়া ষষ্ঠী চন্দ্রের বাবার নাম বাবু চন্দ্র বর্মন এবং মায়ের নাম কমলা রানী।
 
​পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে তারা ওই বৃদ্ধকে নিজেদের জিম্মায় নিতে জামালপুরের বকশীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
​তবে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এই বৃদ্ধ কীভাবে রাজশাহী থেকে শত শত মাইল দূরের জামালপুর সীমান্তে পৌঁছালেন এবং ভারতে প্রবেশ করলেন, তা নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে।
 
​এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, উদ্ধার হওয়া বৃদ্ধকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে শুক্রবার খেলাফত মজলিসের বিক্ষোভ