বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে হত্যা, পুশইন ও মাদক: নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলনে মিলল না কোনো সমাধান শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি মাত্র ৮ মাসেই পুরো কোরআন মুখস্থ করল কিশোর আল আমিন সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা কবর থেকে তোলা হবে সালমান শাহর দেহাবশেষ, ফের হবে ময়নাতদন্ত ​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী বাতিল হচ্ছে বাংলাসহ ৬ বিষয়ের অনার্স কোর্স ‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার ১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:৫০:৪৩ পূর্বাহ্ন
শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের কারণে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছে রাজশাহীর একটি পরিবার। ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বলে জানিয়েছে তারা।
 
​বৃহস্পতিবার (১১ জুন) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জের কামালপুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করে বিজিবি।
 
​জানা গেছে, সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছের শূন্যরেখা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
 
​এদিকে, সীমান্তে ওই বৃদ্ধের আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাজশাহীর একটি পরিবারের নজরে আসে। ভিডিও দেখেই তারা বৃদ্ধকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে শনাক্ত করেন।
 
​পরিবারের দেওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ওই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। ১৯৫৮ সালে জন্ম নেওয়া ষষ্ঠী চন্দ্রের বাবার নাম বাবু চন্দ্র বর্মন এবং মায়ের নাম কমলা রানী।
 
​পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে তারা ওই বৃদ্ধকে নিজেদের জিম্মায় নিতে জামালপুরের বকশীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
​তবে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এই বৃদ্ধ কীভাবে রাজশাহী থেকে শত শত মাইল দূরের জামালপুর সীমান্তে পৌঁছালেন এবং ভারতে প্রবেশ করলেন, তা নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে।
 
​এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, উদ্ধার হওয়া বৃদ্ধকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে

বাবার মর্মান্তিক মৃত্যুর ২০ বছর পর একইভাবে খুন ছেলে