শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী

অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৪০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৪০:৩৮ অপরাহ্ন
অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা আলোচিত মামলায় বেকসুর খালাস পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। ঢাকার একটি আদালত এই রায় ঘোষণা করেন।
 
​বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় নাসির-তামিমা দম্পতি এজলাসে উপস্থিত ছিলেন।
 
​রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির যে আলাদা ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছিল, তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ। ফলে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
​তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, আগের স্বামীকে যথাযথভাবে তালাক না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করেছেন এবং তার মানহানি ঘটিয়েছেন।
 
​মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির ও তামিমা। এরপরই তাদের এই বিয়ে নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
 
​মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করেছিলেন।
 
​দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৬ মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং রায়ের জন্য দিন ধার্য করা হয়। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানালেও, শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয় পেলেন নাসির ও তামিমা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬