বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা কবর থেকে তোলা হবে সালমান শাহর দেহাবশেষ, ফের হবে ময়নাতদন্ত ​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী বাতিল হচ্ছে বাংলাসহ ৬ বিষয়ের অনার্স কোর্স ‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার ১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ

​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৬:৩২:২৩ অপরাহ্ন
​‘গুলি করলে বসে থাকব না’, জামালপুর সীমান্তে বিএসএফকে কড়া হুঁশিয়ারি বিজিবির
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় বিএসএফ গুলির হুমকি দিলে কড়া জবাব দেয় বিজিবি।
 
​বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এই উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
​জানা যায়, ভারতের নন্দীরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোরে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন।
 
​বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে আটকা পড়েন। পরে সমস্যা সমাধানে দুই বাহিনীর মধ্যে আধা ঘণ্টাব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি।
 
​বৈঠক শেষে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢোকানোর চেষ্টা করলে বিজিবিও পাল্টা ধাক্কা দিয়ে তাকে ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা শুরু হয়।
 
​একপর্যায়ে বিএসএফের এক সুবেদার তার সদস্যদের গুলি করার নির্দেশ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন বিজিবি সদস্যরাও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদেরও গুলি আছে, আমরা বসে থাকব না। গুলি করতে বললেন কেন?’
 
​বিজিবির এমন অনড় অবস্থানের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও লাঠিসোঁটা নিয়ে বিএসএফের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ শুরু করেন। এই পরিস্থিতিতে ওই বৃদ্ধ বাংলাদেশে প্রবেশ করতে না পেরে এখনো নো ম্যানস ল্যান্ডেই অবস্থান করছেন।
 
​বিজিবি কর্মকর্তা লে. কর্নেল হাসানুর রহমান জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা

অন্যের স্ত্রী প্রলুব্ধ করার মামলা: নির্দোষ প্রমাণিত নাসির-তামিমা