বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব, ২১ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী বাতিল হচ্ছে বাংলাসহ ৬ বিষয়ের অনার্স কোর্স ‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার ১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার, আত্মপরিচয় সংকটে তরুণী বরিশাল ডিআইজির কক্ষে মিলল কালনাগিনী, দেয়াল ভেঙে উদ্ধার ৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব এসএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১২:০৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:০৬:২১ অপরাহ্ন
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনল সরকার, সব ম্যাচ দেখাবে বিটিভি

ফিফার কাছ থেকে আসন্ন ‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর সর্বমাধ্যম সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখার সুযোগ পেতে যাচ্ছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী।
 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
 

তিনি জানান, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেশজুড়ে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
 

বিটিভির পাশাপাশি বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন এবং স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়ও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।
 

ফুটবল বিশ্বকাপের এই সম্প্রচার স্বত্ব কিনতে বিটিভির খরচ হয়েছে মাত্র ৪৭ কোটি টাকা। তবে এই বিপুল পরিমাণ অর্থ বিটিভিকে নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
 

তিনি জানান, সরকারের উদ্যোগে এরই মধ্যে বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে খরচের পুরো টাকাটাই তুলে আনা সম্ভব হয়েছে।
 

সরকারি সম্প্রচার নীতিমালার আওতায় বিভিন্ন টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও রাইটস বিক্রি করেই এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এই সম্প্রচারের জন্য প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল।
 

তবে সব ধরনের প্রতিবন্ধকতা ও কুচক্রী মহলের বাধা পেরিয়ে বিটিভি সরাসরি এই সম্প্রচার স্বত্ব পেতে সক্ষম হয়েছে। এটিকে তিনি দেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয় বলে উল্লেখ করেন।
 

এ দিনের প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ

ফুটবল খেলে আর বাড়ি ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল নিথর দেহ