শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার ৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, ইতালি ও স্পেন, নিহত ৩ দমকলকর্মী রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত কিংবদন্তি রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার, ছবি দিয়ে লিখলেন ‘জীবন একটা কৌতুক’ ব্র্যাকে স্নাতক পাসে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৩:২৭ পূর্বাহ্ন
অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে দোকান থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। অপহরণে ব্যর্থ হয়ে ওই যুবককে গুলি করে রাস্তায় ফেলে রেখে বীরদর্পে পালিয়েছে তারা।
 

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

গুলিবিদ্ধ ওই যুবকের নাম ফারুক হোসেন (২৭)। তিনি শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
 

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ঘটনার সময় কালামিয়ার পোল এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ফারুক। হঠাৎ চার-পাঁচজনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে উপস্থিত হয়।
 

অস্ত্রধারীরা কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনেহিঁচড়ে সিএনজিতে তোলার চেষ্টা করে। বলপ্রয়োগ ও ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা ফারুকের তলপেট ও পায়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 

পরে গুলির শব্দ ও যুবকের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

এদিকে, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী

বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী