মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার, জুড়ে দেওয়া হলো ১০ শর্ত রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা ভেনিসে বাঁধনের ওপর হামলা: কাউকে ছাড় দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মদ বিক্রিতে রেকর্ড কেরুর, মুনাফা ছাড়াল ২০০ কোটি টাকা ফিলিস্তিনে যুদ্ধাপরাধের ঐতিহাসিক দায় স্বীকারের দাবি, এক বছরেও জবাব দেয়নি ব্রিটেন বৈধ ভিসা থাকার পরেও অবৈধ তকমা লাগিয়ে মালয়েশিয়া থেকে লাশ পাঠালো বাংলাদেশ দূতাবাস শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাইয়ের শহীদ পরিবারই যথেষ্ট: সারজিস আলম যে ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও ভাতা শিক্ষার মানোন্নয়নে দেবিদ্বারে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় টানা তৃতীয়বার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুরের খন্দকার শাকের আহমেদ মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার দাবি সংসদে ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, সব ইউনিয়নের ভোট এক দিনেই উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:৪৩:২৭ পূর্বাহ্ন
অপহরণে ব্যর্থ হয়ে প্রকাশ্যে অটোচালককে গুলি করে পালাল সন্ত্রাসীরা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে দোকান থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। অপহরণে ব্যর্থ হয়ে ওই যুবককে গুলি করে রাস্তায় ফেলে রেখে বীরদর্পে পালিয়েছে তারা।
 

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

গুলিবিদ্ধ ওই যুবকের নাম ফারুক হোসেন (২৭)। তিনি শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
 

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ঘটনার সময় কালামিয়ার পোল এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন ফারুক। হঠাৎ চার-পাঁচজনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে উপস্থিত হয়।
 

অস্ত্রধারীরা কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনেহিঁচড়ে সিএনজিতে তোলার চেষ্টা করে। বলপ্রয়োগ ও ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা ফারুকের তলপেট ও পায়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
 

পরে গুলির শব্দ ও যুবকের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 

এদিকে, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শতভাগ সাক্ষরতার আহ্বান