বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী ভারত থেকে আসছে ১৯টি এলএইচবি রেলকোচ, থাকছে নামাজ ও শিশু পরিচর্যাকক্ষ আফগানিস্তানে জাতিসংঘের দুই কর্মীকে আটক করেছে তালেবান গোয়েন্দারা বিশ্ব হাতি দিবস আজ: অস্তিত্বের সংকটে পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন মনির খান নোবিপ্রবিতে ‘আউটকাম বেইজড এডুকেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‘আর কখনো কথা হবে না’: প্রেমিককে খুদে বার্তা পাঠিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা শেরপুরে গভীর রাতে নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে পরিচয় পাল্টে ভারতের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন হাদি হত্যার নির্দেশদাতা তাজুল কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মা-ছেলের একসঙ্গে এসএসসি জয়: দুজনই পেলেন জিপিএ-৫ ইরানি হামলার ছক: গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য: গোপালগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাচী-ভাতিজার প্রার্থিতায় সরগরম কমলনগরের সাহেবের হাট ইউনিয়ন শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৭:১৫ পূর্বাহ্ন
মাঠে নেমেই মেসির জাদু, দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে দাপুটে ফুটবল খেলে ৩-০ ব্যবধানের এই জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে সেরে রাখল লিওনেল স্কালোনির দল।
 

বুধবার (১০ জুন) সকালে যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আলবিসেলেস্তেদের দাপুটে জয়ে গোল করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো এবং থিয়াগো আলমাদা। কাতার বিশ্বকাপের পর এটিই ছিল কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম লড়াই।
 

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের পায়ে রেখে ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল অন টার্গেটে। অন্যদিকে আইসল্যান্ডের ৬ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।
 

খেলার মাত্র ৮ মিনিটেই লিড নেয় ফেভারিটরা। জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে বক্সের ভেতর জটলার মাঝখান থেকে জোরালো শটে বল জালে জড়ান ভ্যালেন্টিন বার্কো। এটি জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল।
 

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও একই দাপট ধরে রাখে তারা, তবে ফিনিশিংয়ের অভাবে বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।
 

ম্যাচের ৬৯ মিনিটে জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে মাঠে নামেন ইন্টার মায়ামি থেকে চোট নিয়ে ক্যাম্পে ফেরা লিওনেল মেসি। মাঠে নেমেই তিনি খেলার চিত্র পুরোপুরি বদলে দেন।
 

খেলার ৭১ মিনিটে মেসির বাড়ানো রক্ষণচেরা পাস ধরে লাউতারো মার্টিনেজ গোলমুখে এগিয়ে গেলে আইসল্যান্ডের গোলরক্ষক তাকে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা।
 

এরপর ম্যাচের ৮৬ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে থিয়াগো আলমাদার পা থেকে। মেসির বুদ্ধিদীপ্ত পাস ধরে রদ্রিগো ডি পল বল বাড়ান ডি-বক্সে, সেখান থেকে দারুণ এক ফিনিশিংয়ে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আলমাদা। আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ

মাদকমুক্ত সমাজ গড়তে যুব দিবসে কমলনগরে যুব বিভাগের গণসংযোগ ও সমাবেশ