শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক পুলিশি নির্যাতনের প্রতিবাদ: ভারতজুড়ে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা বরিশালে ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠনের নেত্রীর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা বাংলাদেশি কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে থাইল্যান্ড এর শ্রমবাজার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের আংশিক কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মার্কিন বাহিনীকে তথ্য সরবরাহের অভিযোগ: বাহরাইনে ডেটা সেন্টারে ইরানের হামলা নেতানিয়াহুর বিচার চাইলেন নিউইয়র্কের মেয়র, স্ত্রীকেসহ হত্যার হুমকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার ৫ আগস্ট খুলছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: শফিকুর রহমান ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, ইতালি ও স্পেন, নিহত ৩ দমকলকর্মী রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: ‘পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন’ পরিবেশ রক্ষায় দিনাজপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৩:৩৮ পূর্বাহ্ন
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ সংলগ্ন রেলক্রসিং এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার জেরে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
 

মঙ্গলবার (১০ জুন) সকালে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৯টা ১২ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
 

রেলওয়ে সূত্র জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, দুর্ঘটনার সময় ট্রেনটির সামনের দিকের ৯টি বগি পার হয়ে গেলেও একটি বগি আটকা পড়ে। লাইনচ্যুত ওই বগিটি উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 

দুর্ঘটনাস্থলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
 

উদ্ধার কার্যক্রম চলমান থাকায় ওই রুটে অন্যান্য ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শেষ হলেই ফের এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০

রাজশাহীতে সবজির কেজি ৮০ টাকার ওপরে, কাঁচা মরিচ ২৮০