বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই নারী বাতিল হচ্ছে বাংলাসহ ৬ বিষয়ের অনার্স কোর্স ‘প্রেমিক-প্রেমিকারও মতবিরোধ হয়’, ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে লেইটার ১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার, আত্মপরিচয় সংকটে তরুণী বরিশাল ডিআইজির কক্ষে মিলল কালনাগিনী, দেয়াল ভেঙে উদ্ধার ৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব এসএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি ‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণায় ডুয়ামের সম্মাননা প্রদান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার বেশিরভাগ, সর্বোচ্চ ভোটে বিসিবির পরিচালক তামিম প্রেমঘটিত দ্বন্দ্বে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬

একনেকে উঠছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১১:২৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১১:২৮:১৮ পূর্বাহ্ন
একনেকে উঠছে  'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল' প্রকল্প

চট্টগ্রামের আনোয়ারায় বিশাল এলাকাজুড়ে নির্মাণ হতে যাচ্ছে 'চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল'। এক লাখ মানুষের কর্মসংস্থান এবং বিপুল বিদেশি বিনিয়োগের আশা জাগানো মেগা এই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হচ্ছে।
 

মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

সম্প্রতি মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ বাতিল হওয়ার পর নতুন এই চীনা প্রকল্পের উদ্যোগ সামনে এলো। গত ফেব্রুয়ারিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পটি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।
 

কর্ণফুলী নদীর মোহনার কাছে প্রায় ৮০০ একর জায়গাজুড়ে গড়ে উঠবে নতুন এই চীনা অর্থনৈতিক অঞ্চল। এর মাধ্যমে দেশে অন্তত ৫০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আসার প্রত্যাশা করা হচ্ছে।
 

বিশাল এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা জোগান দেবে।
 

বাকি ২ হাজার ৪৬৭ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে অর্থায়ন করবে চীন সরকার। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
 

এদিকে, এই মেগা প্রকল্পের নির্মাণ ব্যয় নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। সংস্থাটির মতে, পুরো প্রকল্পে অন্তত ১৩৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে।
 

প্রস্তাবিত ব্যয়ের খসড়া অনুযায়ী, ৩৩০ মিটার সেতুসহ ১০ মিটার চওড়া ১ হাজার ২৩৫ মিটার রাস্তা নির্মাণে ২২৬ কোটি ৮৮ লাখ টাকা চাওয়া হয়েছে। অর্থাৎ, এখানে প্রতি মিটার রাস্তা নির্মাণেই খরচ দেখানো হয়েছে প্রায় ১৮ লাখ ৩৭ হাজার টাকা!
 

এ ছাড়া ২৪ মিটার প্রস্থের আরও ১ হাজার ১৮১ মিটার রাস্তা নির্মাণে প্রতি মিটারে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৯ হাজার টাকা। এর বাইরে কেবল দুটি পানি সংরক্ষণাগার নির্মাণেই খরচ দেখানো হয়েছে ১১৭ কোটি ৩৬ লাখ টাকা।
 

ব্যয়ের এই অস্বাভাবিক ও অতিরিক্ত অঙ্ক নিয়েই মূলত আপত্তি জানিয়েছে পরিকল্পনা কমিশন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যেসব দেশ