সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক

১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:৪০:১৬ অপরাহ্ন
১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলো থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।
 

রোববার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র দেওয়া হবে।
 

পরদিন ১৬ জুন একই সময়ে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।
 

সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত কোনো শিক্ষক এই প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনোভাবেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।
 

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
 

প্রবেশপত্র হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে বিতরণ করতে বলা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড।
 

যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রে কোনো ধরনের ভুল, কম বা বেশি দেখা গেলে আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে নির্ধারিত ছক পূরণ করে উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে সংশোধনের আবেদন জমা দিতে হবে।
 

নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করানোয় পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে, তার দায়ভার পুরোপুরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের

ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের