বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা

সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন

সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে দেশের ১১টি সীমান্তবর্তী জেলায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এসব এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন তারা।
 

রোববার (৭ জুন) দিবাগত রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ২০২৫ সালে বিজিবির সঙ্গে আনসার বাহিনীর স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। মূলত রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—এই ১১টি সীমান্তবর্তী জেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন সম্পন্ন হয়েছে।
 

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের অতিরিক্ত সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
 

আনসারের জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান আরও বলেন, এই সমন্বিত উদ্যোগ জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে।
 

একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস

'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস