সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ ইসরায়েল ছাড়ার হিড়িক চিকিৎসকদের সৌদি আরবে ই-পাসপোর্ট সেবায় বাংলাদেশ দূতাবাসের নতুন নির্দেশনা ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল সংসদে ফিরে এসে আবারও বিরোধী দলের ওয়াকআউট স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে দেশের জনগণের মাথাপিছু ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এআই ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত অন্তত ১০ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি, চলতি মাসেই আসতে পারে তফসিল আজ দায়িত্ব নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লকে শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূলে আলোচনা সভা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৩:১৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৩:১৮:৫৬ অপরাহ্ন
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার

ন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং সমমর্যাদার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন বাড়িয়েছে সরকার। এখন থেকে বেসরকারি খাত বা রাজনৈতিক কোটায় নিয়োগপ্রাপ্তরা নতুন কাঠামোর এই বর্ধিত মূল বেতন পাবেন।
 

সোমবার (৮ জুন) অর্থ বিভাগ থেকে নতুন এই বেতনকাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
 

অর্থ বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক কোটা বা নিজস্ব পছন্দ থেকে আসা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস এবং উপমন্ত্রীদের পিএসদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।
 

এর আগে এই পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপ অনুযায়ী ২২ হাজার টাকা মূল বেতনে চাকরি শুরু করতেন। তবে ক্ষেত্রবিশেষে কারও কারও মূল বেতনের সঙ্গে কয়েকটি ইনক্রিমেন্ট যুক্ত করা হতো।
 

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩১ মার্চ এপিএসদের বেতন গ্রেড নির্ধারণের বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগকে চিঠি দিয়েছিল। মূলত সেই চিঠির জবাবেই নতুন এই সিদ্ধান্তের কথা জানাল অর্থ মন্ত্রণালয়।
 

নতুন নিয়মে এপিএসদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকাই নির্দিষ্ট থাকবে। তাদের জন্য কোনো বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কার্যকর হবে না।
 

তবে মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সব ভাতা পাবেন তারা। যেহেতু এটি চুক্তিভিত্তিক নিয়োগ, তাই তারা কোনো পেনশন, গ্র্যাচুইটি কিংবা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) মতো সুবিধা পাবেন না।
 

অর্থ বিভাগ আরও স্পষ্ট করেছে, এই নতুন বেতনকাঠামো শুধু সরকারি চাকরির বাইরে থেকে আসা চুক্তিভিত্তিক কর্মকর্তাদের জন্যই প্রযোজ্য হবে।
 

যদি কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রশাসনের কোনো ক্যাডার বা সরকারি কর্মকর্তাকে এপিএস হিসেবে নিয়োগ দেন, তবে তিনি এই কাঠামোর আওতায় পড়বেন না। ওই কর্মকর্তা তার নিজস্ব চাকরির স্কেল অনুযায়ীই নিয়মিত বেতন-ভাতা পাবেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, আচরণবিধির গেজেট প্রকাশ