বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৯:৩২ অপরাহ্ন
তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক ডজন যুদ্ধবিমানের সাহায্যে চালানো এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
 

সোমবার (৮ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
 

আইডিএফ জানিয়েছে, তেহরান ও এর আশপাশের অঞ্চলে তাদের বিমানবাহিনী বিস্তৃত পরিসরে এই হামলা সম্পন্ন করেছে। এ সময় হামলা প্রতিহত করতে ইরানও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।
 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামের একটি বড় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
 

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, আগের ওই হামলার পর পাওয়া যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের ক্ষতিগ্রস্ত রাডার ও প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করেছিল। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নতুন করে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনও করে তারা।
 

মূলত আগের সামরিক সক্ষমতায় ফিরে যাওয়ার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করতেই নতুন করে এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের নিখুঁত হামলায় ইরানের সেসব পুনর্গঠিত অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’