সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন বাড়াল সরকার তেহরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৫, ইন্দোনেশিয়ায় সুনামির ঢেউ দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার, আত্মপরিচয় সংকটে তরুণী বরিশাল ডিআইজির কক্ষে মিলল কালনাগিনী, দেয়াল ভেঙে উদ্ধার ৪ হাজার ৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব এসএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি ‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণায় ডুয়ামের সম্মাননা প্রদান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার বেশিরভাগ, সর্বোচ্চ ভোটে বিসিবির পরিচালক তামিম প্রেমঘটিত দ্বন্দ্বে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬ নাটোরে বানরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী, ডিসির কাছে লিখিত অভিযোগ রামিসা হত্যা মামলা: চার দিনের বিচারকাজ শেষে সোহেল-স্বপ্নার ফাঁসির রায় ‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪ দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
‘লুটপাটের সহযোগী’ খুরশীদ আলমকে সরাতে আল্টিমেটাম, ইসলামী ব্যাংকে কলম বিরতি

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে দেশব্যাপী দুই ঘণ্টার 'কলম বিরতি' ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার কড়া আল্টিমেটাম দিয়েছেন গ্রাহক ও সংশ্লিষ্টরা।
 

রোববার (৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
 

সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক থেকে দ্রুত পদত্যাগ করতে হবে। তাকে সদ্য বিদায়ী সরকারের দোসর ও এস আলম গ্রুপের উত্তরসূরি হিসেবে আখ্যা দেন তিনি।
 

অধ্যাপক নুর নবী বলেন, দেশের সর্ববৃহৎ এই ব্যাংকটিকে দুর্নীতিবাজদের হাতে তুলে দিয়ে দেশের অর্থনীতি কোনোভাবেই ধ্বংস করা যাবে না।
 

অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পালিয়ে যাওয়া এই ব্যক্তিকে কেন ফের চেয়ারম্যান করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
 

তার দাবি, আগে এস আলম গ্রুপের হয়ে লুটপাট করলেও এখন নতুন করে লুটপাটের উদ্দেশ্যেই খুরশীদ আলমকে এই পদে বসানো হয়েছে।
 

চেয়ারম্যানের অপসারণ দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখায় অবস্থান কর্মসূচি পালন করবে গ্রাহক ফোরাম।
 

এ সময় এই দুই ঘণ্টা ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের জোরালো আহ্বান জানানো হয়।
 

এদিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন

সীমান্ত নিরাপত্তা জোরদারে ১১ জেলায় আনসার সদস্য মোতায়েন