সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন ঘটনায় প্রশংসনীয় ভূমিকা, বিশেষ পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক মালয়েশিয়ায় শিক্ষা ও গবেষণায় ডুয়ামের সম্মাননা প্রদান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার বেশিরভাগ, সর্বোচ্চ ভোটে বিসিবির পরিচালক তামিম প্রেমঘটিত দ্বন্দ্বে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৬ নাটোরে বানরের কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী, ডিসির কাছে লিখিত অভিযোগ রামিসা হত্যা মামলা: চার দিনের বিচারকাজ শেষে সোহেল-স্বপ্নার ফাঁসির রায় ‘যাকে না পাওয়া ছিল আফসোস’, সেই ঢাবি শিক্ষককেই জীবনসঙ্গী করলেন দীপ্তি হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪ দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের ৮ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত প্রেসিডেন্টের মেয়েকে এড়িয়ে বিতর্কের মুখে কলম্বিয়া অধিনায়ক রদ্রিগেজ আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন

তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:৫৪:৫৫ অপরাহ্ন
তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক

তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
 

রবিবার (৭ জুন) বিকালে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমে এই শোকপ্রস্তাব উত্থাপন করা হয় বলে সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
 

অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মৃত্যুবরণকারী এই ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম পড়ে শোনান। পরে সংসদে আনুষ্ঠানিকভাবে এই শোকপ্রস্তাবটি গৃহীত হয়।
 

মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সংসদ সদস্যরা। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
 

যাদের নামে শোকপ্রস্তাব আনা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন— আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের ৯ বারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

তালিকায় থাকা অন্যান্যরা হলেন— সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং জাতীয় পার্টির সাবেক এমপি ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
 

এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক এমপি সৈয়দ মো. কায়সার এবং আবু নূর মোহাম্মদ বাহাউল হকের নামও শোকপ্রস্তাবে স্থান পেয়েছে।
 

শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত অন্য সাবেক সংসদ সদস্যরা হলেন— এ বি এম আনোয়ারুল হক (মানিকগঞ্জ-১), বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৪), মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (মৌলভীবাজার-২) এবং এ কে এম রহমত উল্লাহ (ঢাকা-১১)।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক

তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক