শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে সোনার ভরি এখন কত? তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার বেশিরভাগ, সর্বোচ্চ ভোটে বিসিবির পরিচালক তামিম

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৯:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৯:২৯:১৬ অপরাহ্ন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার বেশিরভাগ, সর্বোচ্চ ভোটে বিসিবির পরিচালক তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালকদের ভোটে নতুন বোর্ড সভাপতিও হতে যাচ্ছেন অ্যাডহক কমিটির বর্তমান এই প্রধান।
 

রোববার (৭ জুন) সন্ধ্যায় বিসিবির নির্বাচন ও ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
 

বিসিবির পরিচালনা পর্ষদের এই নির্বাচনে বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ফলে পুরো নির্বাচন প্রক্রিয়ায় খুব একটা নির্বাচনী উত্তাপ চোখে পড়েনি।
 

মূলত খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরি ছাড়া বাকি প্রায় সব পদেই একক প্রার্থীরা সহজেই নির্বাচিত হয়েছেন।
 

জানা গেছে, নির্বাচনের ক্লাব ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। ১৬ জন প্রার্থীর মধ্যে এই ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
 

এই ক্যাটাগরিতে হেরে যাওয়া চার প্রার্থী হলেন—মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
 

অন্যদিকে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের ক্যাটাগরি-১ এ ১০টি পদের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পেয়েছেন। ভোট হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে।
 

বরিশাল বিভাগের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে পরিচালক হয়েছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। আর খুলনা বিভাগের দুটি পদের বিপরীতে তিনজন লড়ে জয় পেয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।
 

এ ছাড়া ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা) থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
 

নির্বাচিত পরিচালকদের ভোটেই আজ নির্ধারণ করা হবে বিসিবির নতুন সভাপতি। সংশ্লিষ্টদের মতে, সেই শীর্ষ পদে তামিম ইকবালের বসার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা