মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৩:৩৪:০১ অপরাহ্ন
হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ ও হত্যা, মূলহোতাসহ পিবিআইয়ের জালে ৪
হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে তরুণদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং টাকা না দিলে হত্যার অভিযোগে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী আরেকটি চক্রের তিন সদস্যকেও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
​শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
 
​পিবিআই জানায়, ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের মূলহোতা এস এম সালমানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি ব্যক্তিগত গাড়িও উদ্ধার করা হয়।
 
​গ্রেফতারকৃতরা স্বামী-স্ত্রী অথবা ভাই-বোন পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিত। এরপর পরিকল্পিতভাবে তরুণদের টার্গেট করে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করত তারা।
 
​সম্প্রতি রাজধানীর তুরাগ নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া লোকমান নামের এক যুবকও এই ভয়ংকর চক্রের নির্মম শিকার। দাবিকৃত টাকা না পেয়েই তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পিবিআই।
 
​অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তারা ইতালি ও জার্মানিসহ উন্নত দেশের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
 
​র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মানবপাচার ও প্রতারণার কথা স্বীকার করেছে এবং একাধিক ঘটনায় জড়িত থাকার তথ্য দিয়েছে। অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু